1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা

সীটের নিচে লুকানো ইয়াবা উদ্ধার, বিজিবির হাতে যুবক ধরা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ৬:২৪ পিএম

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের পরিচালিত বিশেষ অভিযানে অভিনব কায়দায় লুকানো ১ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাদক শনাক্তকারী প্রশিক্ষিত কুকুর সিপাহী ডগ জ্যাক।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী “ঝিনুক পরিবহন” মিনিবাসটি শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে তল্লাশির জন্য থামায় বিজিবি। এ সময় যাত্রীবেশে থাকা এক ব্যক্তিকে সন্দেহ হলে ডগ জ্যাককে ব্যবহার করা হয়। কুকুরটির ইঙ্গিতের ভিত্তিতে মিনিবাসের সীটের রেক্সিনের নিচ থেকে কালো স্কচটেপে মোড়ানো ৫টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে মোট ১ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

 

ঘটনার সঙ্গে জড়িত টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদ আহমদের ছেলে মোহাম্মদ সরওয়ার (২৫) কে ঘটনাস্থলেই আটক করে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরওয়ার স্বীকার করে যে, ইয়াবাগুলো টেকনাফের আব্দুল মালেক নামের এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করে কক্সবাজারে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। এর বিনিময়ে তাকে ১০ হাজার টাকা দেয়ার কথা ছিল।

 

আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা আইনগত ব্যবস্থা শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com