1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা দিলো নৌবাহিনী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ১:৫০ পিএম
saint

সেন্টমার্টিনে দরিদ্র ও অসহায় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে নৌবাহিনী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নৌবাহিনী ফ্লিটের তত্ত্বাবধানে ‘বানৌজা সমুদ্র অভিযান’ জাহাজের চিকিৎসকদল ৬ নম্বর সেন্টমার্টিন ইউনিয়নের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে ৭ শতাধিক নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষজন চিকিৎসাসেবা গ্রহণ করে। সেবা গ্রহীতাদের রোগ নির্ণয় ও স্বাস্থ্যগত পরামর্শ ছাড়াও তাদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

নৌবাহিনীর এই উদ্যোগে স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দ্বীপবাসীর চিকিৎসা সুবিধা সীমিত হলেও নৌবাহিনীর এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন তাদের জীবনে বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, সেন্টমার্টিন দ্বীপের জনস্বাস্থ্য উন্নয়নে নৌবাহিনী নিয়মিত সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। উপকূলীয় অঞ্চলসহ প্রান্তিক মানুষজনকে চিকিৎসাসেবা দিতে ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com