1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী মহেশপুরে জামায়াতের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/১২/২০২৫ ৮:১৮ এএম

কক্সবাজারের টেকনাফ–সেন্টমার্টিন নৌ-রুটে নাফ নদীর মোহনায় একটি স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকায় ঢেউয়ের আঘাতে স্পিডবোটটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা মরিয়াম খাতুন (৩৫) ও তাঁর ৫ বছরের মেয়ে মাহিমা। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী স্পিডবোট নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের আঘাতে উল্টে যায়। খবর পেয়ে অন্য একটি স্পিড বোট গিয়ে তাদের উদ্ধার করে। এতে মা–মেয়ে দুজন মারা যায়।
নিহত মরিয়ামের ভাই বশির আহমেদ বলেন, ‌‘বোন আর ভাগনিকে নিয়ে স্পিডবোটে টেকনাফে ফিরছিলাম। ঢেউয়ের ধাক্কায় বোট উল্টে যায়। পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। বোনের ঢাকা যাওয়ার কথা ছিল, পথেই এ দুর্ঘটনা।’
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আলভী বলেন, ‘হাসপাতালে আনার আগেই মা-মেয়ে দুজনের মৃত্যু হয়। একই ঘটনায় আহত আরও দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, ‘দুর্ঘটনায় দুজন মারা গেছে। কীভাবে স্পিডবোটটি উল্টে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

এদিকে অভিযোগ রয়েছে প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে স্পিডবোট চলাচল করে আসছিল।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com