1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন! ঘূর্ণিঝড় “অর্ণব” বুধবার আঘাত হানতে পারে : কক্সবাজারে ৩ নং সংকেত আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্টদের ক্লাব: জামায়াত আমির ৩১ অক্টোবর এইচএসসির পরীক্ষার ফল ঘোষণা হবে: শিক্ষামন্ত্রী উখিয়া ভূমি অফিসে নিয়ম নয়, অবৈধ ‘লেনদেনেই’ সেবা!

হ্নীলায় বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে গহীন পাহাড় থেকে বিদেশি অস্ত্র, গ্রেনেড ও গুলি উদ্ধার

✍️ টেকনাফ প্রতিনিধি •

প্রকাশিত: ৩০/০৭/২০২৫ ৫:৫২ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

২৯ জুলাই মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে গঠিত দুটি বিশেষ টহল দল এই চিরুনি অভিযান পরিচালনা করে।

 

 গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায়, রঙ্গীখালীর গলাচিরা পাহাড়ে ডাকাত দলের চারজন সদস্য অস্থায়ী ঘাঁটি তৈরি করে অবস্থান করছিল। অভিযান চলাকালে যৌথ টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পাহাড়ের গভীরে সরে যাওয়ার চেষ্টা করে এবং পালানোর উদ্দেশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে দৌড়ে পালিয়ে যায়।

 

পরবর্তীতে পাহাড়ে চিরুনি তল্লাশি চালিয়ে বিজিবি ও র‌্যাব নিচের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে, ১টি বিদেশি অস্ত্র (UZI সাবমেশিন গান), ২টি দেশীয়, একনলা গাদা বন্দুক (লং ব্যারেল), ৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেড (ফিউজসহ), ১০ রাউন্ড (৭.৬২x৫১ মিমি) ন্যাটো গুলি

 

স্থানীয় সূত্র জানায়, এই এলাকাটি দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক চোরাচালান, চাঁদাবাজি, অপহরণ ও খুনের মতো অপরাধ কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। যৌথ বাহিনীর এই অভিযান এলাকায় জনমনে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে এনেছে।

 

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া গ্রেনেডগুলো ধ্বংস করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত করতে বিজিবি ও র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com