1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

১২ তারিখ হবে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের শেষ দিন— নুর আহমদ আনোয়ারী

✍️ নিজস্ব প্রতিবেদক •

প্রকাশিত: ২৬/০১/২০২৬ ৩:৫২ পিএম

উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর সমর্থনে সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এই পথসভা অনুষ্ঠিত হয়।

 

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনে অতিষ্ঠ। তিনি দৃঢ়ভাবে বলেন, “১২ তারিখ হবে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের শেষ দিন।” আসন্ন নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে এসব অনিয়মের বিরুদ্ধে রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুল ইসলাম বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে একটি ন্যায়ভিত্তিক সমাজে রূপান্তর করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য।

 

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলার সহ-সভাপতি আবু আব্দুল্লাহ আল হোসাইন, উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল ফজল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সহ-সহসভাপতি মোঃ শাহ জাহান।

 

পথসভায় রাজাপালং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলকে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com