1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

টেকনাফে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, চালক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৬/২০২৬ ১২:১৪ এএম

টেকনাফ-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক রোহিঙ্গা যাত্রী নিহত হয়েছেন।সোমবার (২২ জুন) বিকাল ৫টার দিকে টেকনাফের হোয়াইক্যং দক্ষিণ লম্বাবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, কক্সবাজারগামী একটি ‘পায়রা পরিবহন’ বাসের সাথে বিপরীতমুখী অর্থাৎ হ্নীলাগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে সিএনজিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালকসহ যাত্রীরা ভেতরে আটকে পড়েন। স্থানীয় জনতা দ্রুত তাদের উদ্ধার করলেও হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে মো. কায়সার (৩৫) ঘটনাস্থলেই প্রাণ হারান।

সিএনজি চালকসহ আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা বাসের চালক রায়হানকে (৪৪) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিটি জব্দ করেছে। তিনি আরও জানান, আটক চালককে পুলিশি হেফাজতে নেওয়ার পর চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং গুরুতর আহতদের বিস্তারিত পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com