1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমারে ধরা পড়ল বাংলাদেশি ১১ পাচারকারী বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত টেকনাফে অপহরণ ও চাঁদাবাজি মামলার পলাতক আসামি গ্রেফতার পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় মিললো বিপুল ইয়াবা শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী ইরানকে দেখে মালাক্কা প্রণালিতেও টোল বসানোর চিন্তা ইন্দোনেশিয়ার উখিয়ায় নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব, নির্দেশনা চেয়ে পত্র উপজেলা পরিষদ থাকছে না! কক্সবাজারে র‍্যাবের বিশেষ অভিযানে ৩ পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফে নতুন ৫টি ইউনিয়ন করার উদ্যোগ: এমপি শাহজাহান চৌধুরীর সুপারিশে জেলা প্রশাসনের নির্দেশ

ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমারে ধরা পড়ল বাংলাদেশি ১১ পাচারকারী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৪/২০২৬ ৬:১৩ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে গাঁজা ও জন্মনিয়ন্ত্রণ ঔষধ পাচারের অভিযোগে ১ জন নারীসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সে দেশের সশস্ত্র বাহিনী আরাকান আর্মি (এএ)।

শুক্রবার, ২৪ এপ্রিল দুপুরে রাখাইন রাজ্যের রাঠেডং টাউনশিপের ডনপাইক ও শিলখালির মধ্যবর্তী উপকূলীয় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ওইদিন দুপুর ১টা ২০ মিনিটের দিকে ইঞ্জিন বিকল হয়ে একটি নৌকা নোঙর করা অবস্থায় দেখে মিয়ানমার কোস্ট গার্ড। তল্লাশি চালিয়ে ওই নৌকা থেকে ৬ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ৭ জন বাংলাদেশিকে আটক করা হয়। নৌকাটি থেকে মোট ২৩টি প্যাকেটে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়, যার মধ্যে ৩ কেজি ওজনের ৩টি ব্যাগ, ২ কেজির ৩টি প্যাকেট এবং ১ কেজির ১৭টি প্যাকেট ছিল। এছাড়া ২ ব্যাগ জন্মনিয়ন্ত্রণ বড়ি, ৪টি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে দুপুর ২টা ১৮ মিনিটের দিকে ইঞ্জিন বিকল হওয়া নৌকাটিকে উদ্ধার করতে আসা আরও একটি নৌকাসহ ৪ জন বাংলাদেশিকে আটক করে আরাকান আর্মির সদস্যরা। বর্তমানে আটক ১১ জন বাংলাদেশি, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দ নৌকা দুটি আরাকান আর্মির হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের ধারণা, জব্দকৃত নৌকাগুলো টেকনাফ উপকূলের হতে পারে, তবে আটককৃতদের সুনির্দিষ্ট পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এই বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com