1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই বাংলাদেশিকে নির্যাতন মিয়ানমারে, মুক্তিপণ আদায় রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জামায়াত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

সেন্টমার্টিনের দক্ষিণে ১৩ জেলে অপহৃত, দায় স্বীকার আরাকান আর্মির

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/১১/২০২৫ ১২:২৭ পিএম

সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুইটি ট্রলারসহ ১৩ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার (১২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।

তিনি জানান, ঘাটের দুটি ট্রলার সাগরে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়। একটি ট্রলারের মালিক শনাক্ত হলেও অপরটির মালিকের পরিচয় পাওয়া যায়নি।

গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, গত ২৮ অক্টোবর থেকে আরাকান আর্মি সমুদ্র টহল জোরদার করে। তারা দাবি করেছে, এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৮৮ বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছিল; কিন্তু আইন অমান্য করে ফের অনুপ্রবেশ করায় নতুন করে ট্রলার আটক করা হচ্ছে।

ট্রলার মালিক মো. সৈয়দ আলম বলেন, “আরাকান আর্মির কারণে নাফনদী ও সাগরে মাছ ধরা কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন জেলে ও ট্রলার ধরে নিয়ে যাচ্ছে।”

এ বিষয়ে টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, “ট্রলার মালিকদের কাছ থেকে বিষয়টি জেনেছি। আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।”

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১১ মাসে আরাকান আর্মি ৩৫০ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে, যাদের মধ্যে প্রায় ২০০ জনকে ফেরত আনা হয়েছে, তবে এখনো ১৫০ জন তাদের হাতে আটক রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com