1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

টেকনাফে বিজিবির অভিযানে ১৪ ভিকটিম উদ্ধার-মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/১০/২০২৫ ১:০০ পিএম

টেকনাফে বিজিবির অভিযানে মানবপাচার চক্রের ১৪ জন ভুক্তভোগীকে উদ্ধার ও ৩ জন পাচারকারীকে গ্রেফতার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র টেকনাফের নোয়াখালী পাড়ার আবু তাহেরের বাড়ি ও দক্ষিণ লম্বরী এলাকার মোহাম্মদ শফির বাড়িতে কয়েকজন জিম্মিকে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে একত্রিত করে রেখেছিল।

উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশে তাৎক্ষণিকভাবে একাধিক অভিযান পরিচালনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী ২৫ অক্টোবর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে নোয়াখালী পাড়ায় অভিযান চালিয়ে ৮ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং মানবপাচারকারী আবু তাহেরসহ ২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এরপর ২৬ অক্টোবর রাত ১টা ৩০ মিনিটে দক্ষিণ লম্বরী এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ৬ জন ভুক্তভোগীকে উদ্ধার ও মূল অভিযুক্ত মোহাম্মদ শফিকে গ্রেফতার করা হয়। তবে পাচার চক্রের অন্যান্য সদস্যরা রাতের আঁধারে পালিয়ে যায়।

আটকৃতরা হলো—
আমির হোসেনের ছেলে আবু তাহের (৬৯) ,আবু তাহেরের স্ত্রী দিলদার বেগম (৩৮) ,আলী হোসেনের ছেলে মোহাম্মদ শফি (৩২)

এছাড়া সাতজন পাচারকারী পলাতক রয়েছে।

উদ্ধারকৃত ১৪ জন ভুক্তভোগীকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আটক ৩ জন মানবপাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com