1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রামুতে সিএনজির আসনের নিচে লুকানো ৮ হাজার ইয়াবাসহ আটক ১ ঈদগাঁওয়ে ৮০০ টাকার পাওনা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ১,৭০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০ ৩৮ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের যুবক কক্সবাজার আলীর জাহালে আটক রোহিঙ্গাদের ভুলে গেলে সংকট আরও গভীর হবে: ইউএনএইচসিআর জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে: ডা. শফিকুর রহমান প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক সেই যুবদল নেতা বহিষ্কার জিনের বাদশা’ সেজে কল দিতেন টেলিগ্রামে, হাতিয়ে নেন ২১ লাখ টাকা বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী

সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ১,৭০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২০

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ৮:১৯ পিএম

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১ হাজার ৭০০ বস্তা সিমেন্ট এবং দুটি ইঞ্জিনচালিত বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় পাচারচক্রের ২০ সদস্যকে আটক করা হয়।

মঙ্গলবার (২ জুন) নিয়মিত সমুদ্র টহলের সময় সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ১৯ মাইল দূরে সন্দেহজনক গতিবিধির দুটি কাঠের ফিশিং বোটকে ধাওয়া করে নৌবাহিনী। পরে ‘মা-২’ ও ‘নিশান-২’ নামের বোট দুটি আটক করে তল্লাশি চালিয়ে ‘মা-২’ থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ থেকে ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অধিক মুনাফার আশায় সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন।

নৌবাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী সমুদ্রপথে অবৈধ পাচার ঠেকাতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জব্দকৃত সিমেন্ট, আটক দুটি বোট এবং আটক ২০ জনকে আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com