1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল

মাছবোঝাই পিকআপে ১ লাখ ৭২ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৪/২০২৬ ৩:৩৭ পিএম

কক্সবাজারের টেকনাফে মাছবোঝাই একটি মিনি পিকআপ থেকে ১ লাখ ৭২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় টেকনাফের শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বুধবার (৮ এপ্রিল) সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছবোঝাই একটি মিনি পিকআপ চেকপোস্টে পৌঁছালে সদস্যরা তল্লাশি চালান। একপর্যায়ে মাছের ড্রামের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো ২০টি পোটলা থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। এ সময় পিকআপের চালক মো. ফিরোজ (৩৫) ও হেলপার মো. ফয়সালকে (২০) আটক করা হয়। তাঁদের কাছ থেকে মাদক পাচারে ব্যবহৃত মিনি পিকআপটিও জব্দ করা হয়েছে। ফিরোজ টেকনাফের নতুন পল্লান পাড়া এলাকার বাসিন্দা এবং ফয়সাল নাইটংপাড়া গ্রামের বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম নিশ্চিত করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে ইয়াবাগুলো টেকনাফের লামা বাজার এলাকা থেকে সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় নেওয়া হচ্ছিল।

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেছেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।” সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com