1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

৫২ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/১০/২০২৫ ৬:৩৮ এএম

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে ৫২ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর বিকেল আনুমানিক ৫টার দিকে উনচিপ্রাং থেকে পালংখালীগামী একটি মোটরসাইকেল হোয়াইক্যং বিওপি চেকপোস্টের কাছে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা সেটি থামান। তল্লাশির এক পর্যায়ে মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী মোহাম্মদ শাকিল (১৯)–এর পরিহিত প্যান্টের বাম পকেট থেকে টিস্যু দিয়ে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোটরসাইকেলের চালক মো. শামীমুল ইসলাম (২০) এবং আরোহী মোহাম্মদ শাকিল (১৯)–কে আটক করা হয়। দুজনই কক্সবাজারের উখিয়া থানার বালুখালী এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে উদ্ধার করা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে তারা বহন করছিলেন। তবে মোটরসাইকেলটি তল্লাশি করে আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

বিজিবির এক কর্মকর্তা বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com