1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

টেকনাফে বিজিবির অভিযানে ২০,০০০ ইয়াবা উদ্ধার, মাদকচক্রের সদস্য আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/১১/২০২৫ ৬:১৮ পিএম

টেকনাফের খানকার ডেইল এলাকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর শ্বাসরুদ্ধকর অভিযানে ২০,০০০ পিস ইয়াবাসহ মাদক পাচারচক্রের একজন সদস্যকে আটক করেছে বিজিবি। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ১৮ নভেম্বর ভোরে লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি এর নেতৃত্বে k-9 ইউনিটসহ একটি বিশেষ দল নুর ফয়েজের বাড়িতে অভিযান চালায়। বাড়ির ছাদের গোপন কুঠুরি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা। ঘটনাস্থল থেকে নুর ফয়েজকে আটক করা হলেও মূল মধ্যস্থতাকারী মোহাম্মদ শফিকসহ আরও ১-২ জন পালিয়ে যায়।

আটক নুর ফয়েজ (৩২) খানকার পাড়া, টেকনাফ সদর ইউনিয়নের বাসিন্দা। জব্দ আলামতের মধ্যে রয়েছে—২০,০০০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি চাপাতি।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com