1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

ত্রিপুরায় গরুচোর সন্দেহে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১০/২০২৫ ৯:৪৩ এএম

ভারতের ত্রিপুরায় গরুচোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সকালে খোয়াই থানার কারেঙ্গিছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া (৪০), কবিলাসপুর গ্রামের সজল মিয়া (২৫) ও আলীনগর গ্রামের জুয়েল মিয়া (৩৫)। তাঁরা পেশায় দিনমজুর।

এ সম্পর্কে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজেদুর রহমান বলেন, ওই ঘটনায় ত্রিপুরার অতিরিক্ত এসপি জাস্টিন জোসেফের সঙ্গে তাঁর কথা হয়েছে। জাস্টিন জোসেফের বরাত দিয়ে তিনি বলেন, এলাকার লোকজন চোর সন্দেহে তিন বাংলাদেশিকে আটক করেছিলেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজিবি ও বিএসএফ সমন্বয় করে দুই দেশের পুলিশ লাশগুলো হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল ত্রিপুরা রাজ্যের কারেঙ্গিছড়া এলাকায় গরুচোর সন্দেহে জনতা তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছেন বলে ভারতের বিভিন্ন প্রচারমাধ্যমে খবর প্রকাশ হয়। বিজিবি খোঁজ নিয়ে জানতে পারে, নিহত ওই তিনজনের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। পরে বিজিবির চুনারুঘাট বাল্লা ক্যাম্পের পক্ষ থেকে ওই তিন ব্যক্তির পরিবারের সঙ্গে আজ বৃহস্পতিবার যোগাযোগ করা হয়। এরপর নিহত ব্যক্তিদের নাম ও পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান আজ বলেন, যে ঘটনাটি ঘটেছে, তা পুলিশবিষয়ক কেস। এর সঙ্গে সীমান্তের কোনো ঘটনা জড়িত নয়। নিহত তিনজন চুনারুঘাট উপজেলার রেমা–কালেঙ্গা বনের সীমান্ত দিয়ে ত্রিপুরায় সংগোপনে প্রবেশ করেন। যেখানে ঘটনাটি ঘটে, স্থানটি সীমান্তের শূন্যরেখার চার থেকে পাঁচ কিলোমিটার ভারতের অভ্যন্তরে। ভারতের ৭০ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক তাঁকে জানিয়েছেন, সেখানকার জনতা গরুচোর সন্দেহে ওই তিন বাংলাদেশিকে আটক করেন। পরে তাঁদের লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, ওই তিনজন গত মঙ্গলবার সকালে লাকড়ির সন্ধানে বনে ঢুকেছিলেন। সেখান থেকে না ফেরায় তাঁদের মধ্যে নানা শঙ্কা তৈরি হয়। পরে পুলিশ ও বিজিবির মাধ্যমে তাঁদের নিহত হওয়ার কথা জানতে পেরেছেন।

নিহত পণ্ডিত মিয়ার স্ত্রী রোজিনা আখতার বলেন, তাঁর স্বামী মঙ্গলবার কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। আজ পুলিশ তাঁদের সঙ্গে যোগাযোগ করে। তখন তাঁরা জানতে পারেন, তাঁর স্বামীকে ত্রিপুরায় হত্যা করা হয়েছে। রোজিনা আখতার আরও বলেন, তাঁর স্বামী খেটে খাওয়া মানুষ। তিনি কখনো চুরি করেননি। পুলিশের তালিকায়ও তাঁর নাম নেই। যে অপবাদ দিয়ে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে, তা ঠিক নয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com