1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন নিহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৫/২০২৬ ৭:০০ পিএম

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় স্থল মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) দুপুরে ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকার ৪২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। তিনি জানান,সীমান্তবর্তী পাহাড়ি ক্ষেতে কৃষিকাজ করার সময় তিনজন স্থানীয় ব্যক্তি স্থল মাইন বিস্ফোরণের শিকার হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন-লেঠাইয়া (৪১), অংক্যামং (৫০) ও চিংক্যা অং (৪০)। তারা সবাই স্থানীয় চাকমা সম্প্রদায়ের বাসিন্দা বলে জানা গেছে। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে। সীমান্ত এলাকায় এ ধরনের বিস্ফোরণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com