1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

মিয়ানমারে পাচারকালে ৩৭৫ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৮

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ৯:৩৬ এএম

কক্সবাজারের বাকখালী নদীর মোহনা দিয়ে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের ব্যবহৃত একটি ফিশিং বোট ও ৩৭৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি দল বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ফিশিং বোট থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিতে বোটটি থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৩৭৫ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দকৃত বোট, সিমেন্ট এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com