1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী মহেশপুরে জামায়াতের ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার লেনদেনের নথি ও অস্ত্রসহ আটক ৪

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০১/২০২৬ ২:১১ পিএম

কক্সবাজারের রামুতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ টাকা এবং স্বর্ণালঙ্কারসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শামসুন্নাহার ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে। আজ রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু উপজেলার ডেইঙ্গাপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে যৌথবাহিনী ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় অস্ত্র, ৬২১ পিস ইয়াবা, নগদ ১৩ লাখ ২ হাজার ৫২০ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি খালি চেক, ৮টি মোবাইল ফোন এবং ১২টি খালি স্ট্যাম্প উদ্ধার করে।

এছাড়া তল্লাশিতে প্রায় ১১ কোটি টাকার সন্দেহজনক মাদক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়। আটককৃতদের এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকায় মাদক নির্মূলে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com