1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী

টেকনাফের মাদককারবারীর পাজেরো থেকে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৭/২০২৬ ১:২৮ পিএম

টেকনাফের তাকিকাভূক্ত মাদককারবারীর প্রাইভেট পাজেরো গাড়ি থেকে ৪০ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় পাচার কাজে ব্যবহৃত পাজেরো গাড়িটি জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী মইজ্জ্যারটেক এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী।
ধৃতরা হলেন- টেকনাফ পৌরসভার অলিয়াবাদ স্কুল মাঠ সংলগ্ন আব্দুল কাদেরের ছেলে আব্দুল্লাহ (১৯) ও টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার রোহিঙ্গা মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল হালিম (৪৮)।
এদিকে স্থানীয়দের তথ্য বলছে, টেকনাফ সদরের চকবাজার এলাকার রোহিঙ্গা কেফায়েত উল্লার ছেলে আব্দুল আজিজ গোয়েন্দা পুলিশকে নিজের আসল পরিচয় গুপন করে ভূল তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া আব্দুল্লাহ বাড়ি অলিয়াবাদ সাইট্যংখিল হলেও সে ঠিকানা ভূল দিয়েছে।
গোয়েন্দা পুলিশ জানায়, টেকনাফ থেকে ইয়াবা পাচারের গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক গরু বাজার সংলগ্ন শুক্কুর স্টোর নামীয় চায়ের দোকানের সামনে অবস্থান নেয় গোয়েন্দা টিম। এসময় চট্টগ্রাম অভিমুখে আসা একটি কালো রঙের পাজেরো গাড়ি থামিয়ে তল্লাশী চালিয়ে ৪০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় চালকসহ দুই জনকে আটক করে গাড়িটি জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত গাড়ির ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে মালিকানা নিশ্চিতের প্রক্রিয়া চলছে।
এছাড়াও, প্রাথমিক ভাবে গাড়ির মালিক টেকনাফ সদর ইউনিয়নের ফরিদ নামে এক ব্যক্তির বলে জানাগেছে। তিনিও চিহ্নিত তালিকাভূক্ত মাদককারবারী বলে তথ্য পাওয়া গেছে।
আইনী প্রক্রিয়া শেষে মাদক ও গাড়িসহ ধৃত দুই ব্যক্তিকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com