1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন

কক্সবাজারে ৫ মানব পাচারকারী আটক, নারী ও শিশুসহ ২০ জন উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০১/২০২৬ ১:৫৯ পিএম

কক্সবাজারের কলাতলী বীচ এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন মানব পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। একই অভিযানে পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী ও শিশুসহ ২০ জনকে উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, সাগর পথে পাচারের উদ্দেশ্যে টেকনাফ উপকূলে অবস্থান করছিল পাচারকারীরা। উদ্ধারকৃতদের নিরাপদে হেফাজতে নেওয়া হয়েছে এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করছিল।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে বাহারছড়া, ইনানী, হিমছড়ি, কক্সবাজার ও মহেশখালী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বোট তল্লাশি করে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করা ব্যক্তিদের উদ্ধার করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com