1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

টেকনাফে ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৬/০৬/২০২৬ ৭:৫৯ পিএম

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে থাইল্যান্ডে তৈরি ও মিয়ানমার থেকে পাচারকৃত প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী টেকনাফ সদরস্থ লামার বাজার এলাকায় ৪টি গোদামে এই অভিযান চালানো হয়।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবি, নৌ-পুলিশ, টেকনাফ উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল টেকনাফ লামার বাজার এলাকার মোট ৪টি গুদামে একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানকালে গুদামসমূহের বিভিন্ন স্থানে কৌশলে লুকিয়ে রাখা থাইল্যান্ডে তৈরি মায়ানমার হতে পাচারকৃত মোট ৪ লক্ষ ৯৮ হাজার ৭৫০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধার কারেন্ট জালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

উদ্ধার অবৈধ কারেন্ট জাল প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর সহকারী কমিশনার (ভূমি) রাকিব হোসেন চৌধুরী, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির উপ-অধিনায়ক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক এবং নৌ-পুলিশ প্রতিনিধির উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com