1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ১০:২৮ এএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নুরুল আজিম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার খুটাখালী ফুলছড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আজিম কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য টুলু মেম্বারের ছোট ভাই।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসান বলেন, আজ সকালে নুরুল আজিম মোটরসাইকেল নিয়ে ঈদগাঁও থেকে খুটাখালী এলাকায় আসেন।

এসময় একই দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস হঠাৎ তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।

তিনি আরও বলেন, স্থানীয়রা আহত অবস্থায় নুরুল আজিমকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। তাকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com