1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

পাকিস্তানে পৃথক তিন সন্ত্রাসী হামলা, সেনাসহ নিহত ২২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ১০:২৬ এএম

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিন সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২২ জনের প্রাণহানি ঘটেছে। খবর রয়টার্সের।

স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট) এক সরকারি কর্মকর্তা হামজা শফাৎ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের প্রাপ্ত তথ্যে জানা গেছে, সমাবেশ শেষে মানুষ যখন বের হচ্ছিল, ঠিক তখনই পার্কিং এলাকায় বিস্ফোরণ ঘটে।’

এ ঘটনায় আরও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এদিকে, দেশটির বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের হামলায় অন্তত ৯ সেনা নিহত হয়েছে বলে সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে। এরপর সেনা অভিযানে চার দিনের মধ্যে ৫০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে।

ওয়াশুক জেলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ডজনখানেক জঙ্গি একটি থানা ও সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পে হামলা চালায়।

তিনি বলেন, ‘সন্ত্রাসীরা মোট নয়জন সেনাকে হত্যা করে।’ তবে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘটনার তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

তবে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, গত ১০ আগস্ট রাতে, বেলুচিস্তানের ঝোব জেলায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে সামবাজা এলাকায় সেনারা একটি অভিযানে অংশ নেয় এবং তিন জঙ্গিকে হত্যা করে। এতে বলা হয়, গত চার দিনে ওই এলাকায় মোট ৫০ জন জঙ্গি নিহত হয়েছে।

আইএসপিআর আরও জানিয়েছে, ‘সশস্ত্র বাহিনী দেশের সীমান্ত রক্ষায় এবং পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বিনষ্টের সব প্রচেষ্টা ব্যর্থ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com