1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে: রাশেদ খাঁন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ২:২৫ পিএম

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে একটা মহল সক্রিয়ভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তার শর্টটাইম মেমোরি লস হচ্ছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রাশেদ খাঁন বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে।’

রাশেদ খাঁন আরও বলেন, নুর যখন কথা বলতে যাচ্ছেন, তার কথা পুরোপুরি শেষ করতে পারছেন না। অগোছালো কথা বলছেন। দুই ঘণ্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন ওষুধ খেয়েছেন কি না। কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়ছেন। পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না। নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ নেই। নুরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com