1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু চট্টগ্রামে এক ভবন থেকে ১৭০টি ডিভাইসসহ অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত ৭০ বিদেশি আটক আ. লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ৯:৩০ এএম

পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। নির্বাচনি পরাজয়ের কয়েক সপ্তাহ পর প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাতে রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে বিভক্তি এড়াতে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ইশিবা।

জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে তার এলডিপি-নেতৃত্বাধীন জোটের ঐতিহাসিক পরাজয়ের পর পদত্যাগের পরিকল্পনার খবর প্রকাশ পায় যা তিনি অস্বীকার করেন। এর কয়েক সপ্তাহ পর রোববার এ খবর সামনে এলো।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গত অক্টোবরে তার দায়িত্ব গ্রহণের পর থেকে, ইশিবা নির্বাচনী পরাজয়ের ফলে পার্লামেন্টের উভয় কক্ষেই তার দলের সংখ্যাগরিষ্ঠতা নষ্ট হয়ে গেছে।
এই পরাজয়ের ফলে ইশিবার জোটের নীতিগত লক্ষ্য বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়ে।

দেশের ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে, প্রধানমন্ত্রীকে তার দলের বেশিরভাগ ডানপন্থি বিরোধীদের কাছ থেকে পদত্যাগের আহ্বান জানানো হয়। যারা তাকে জুলাইয়ের ভোটের ফলাফলের দায় নিয়ে পদত্যাগ করার আহ্বান জানান।

খবরে বলা হয়, জাপানের কৃষিমন্ত্রী এবং একজন সাবেক প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় ইশিবার সঙ্গে দেখা করে তাকে পদত্যাগ করতে রাজি করান।

এদিকে, যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় তার পদত্যাগের খবর সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি কিন্তু জাপান সরকার নিশ্চিত করেছে ইশিবা রোববারের পরে একটি সংবাদ সম্মেলন করবেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com