1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু

জেরুজালেমে বাসস্ট্যান্ডে গুলি, নিহত ৫

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ১২:১১ পিএম

জেরুজালেম শহরের উপকণ্ঠে এক বাসস্ট্যান্ডে বন্দুকধারীদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস। পুলিশ জানায়, ঘটনাস্থলে হামলাকারী দুজনকেও গুলি করে হত্যা করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় বা হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস এ হামলার প্রশংসা করলেও আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। হামাস দাবি করেছে, দুই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এই হামলা চালিয়েছে।

হামলায় আরও ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

ইসরায়েলি পুলিশ জানায়, দুই হামলাকারী গাড়িতে করে এসে রামোট জংশনে বাসস্ট্যান্ড লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এক নিরাপত্তা কর্মকর্তা এবং এক বেসামরিক ব্যক্তি হামলাকারীদের গুলি করে হত্যা করেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশ হামলাকারীদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছে।

অপর একটি ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদও এই হামলার প্রশংসা করেছে, তবে তারাও দায় স্বীকার করেনি।

রামোট জংশন এমন এক এলাকায় অবস্থিত, যা ১৯৬৭ সালের যুদ্ধের সময় ইসরায়েল দখল করে এবং পরে একতরফাভাবে সংযুক্ত করে নেয় — যা জাতিসংঘ ও অধিকাংশ দেশ স্বীকৃতি দেয় না।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, তিনি নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ঘটনাস্থলে সেনা মোতায়েন করেছে এবং হামলাকারীদের সহায়তাকারীদের খুঁজে পেতে পুলিশকে সহায়তা করছে। পাশাপাশি পশ্চিম তীরের রামাল্লাহ এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান চালানো হচ্ছে।

 

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com