1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

ভোট গণনা কক্ষে শিবিরের ভিপি প্রার্থী, যা জানা গেল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ৩:৩৫ পিএম

ভোট গণনা কক্ষে প্রবেশের অভিযোগ উঠেছে ছাত্রশিবির নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েমের বিরুদ্ধে। মঙ্গলবার ভোট গণনার প্রক্রিয়া শুরুর সময় তার ভোট গণনা কক্ষে অবস্থানের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে এ বিষয়ে প্রশ্নের মুখে পড়লে সাদিক কায়েম গণমাধ্যমকে বলেন, আমি সেখানে গিয়েছিলাম সেটা ৫টার দিকে। তবে আমি বেশিক্ষণ ছিলাম না। সর্বোচ্চ এক মিনিট ছিলাম। তার দাবি সেসময় তার সঙ্গে ছাত্রদল ও স্বতন্ত্র অন্য প্রার্থীরা ছিলেন।

সেখানে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বিকালের দিকে দেখি সব রিটার্নিং কর্মকর্তারা ভোটকেন্দ্র ত্যাগ করছেন। সেটা জানাতেই আমি সেখানে গিয়েছি।

পরে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, বেশ কয়েকটি কেন্দ্রে এটা ঘটেছে, একজন ছাত্রদলপন্থি শিক্ষক অন্য শিক্ষকদের বলেছেন আপনারা তো সারাদিন কষ্ট করেছেন, এখন আপনারা চলে যান, আমরা আছি তো। অর্থাৎ, তিনি অন্যদের বাইরে পাঠিয়ে পরিবেশ তৈরি করার চেষ্টা করছিলেন। এমন ঘটনার পর আমরা সবাই এটা নিয়ে চিন্তিত ছিলাম। তাই সব শিক্ষকরা কেন্দ্রে আছেন কিনা তা নিশ্চিত করতে চাচ্ছিলাম। তখন সাদিক ভাই এক মিনিটের জন্য সেখানে গিয়ে নিজের কনসার্ন জানিয়েই চলে এসেছেন।

এদিকে সাদিক কায়েমের ভোট গণনা কক্ষে প্রবেশের বিষয়ে জানতে চাইলে ডাকসু ভোটে আচরণবিধি বিধি লঙ্ঘন সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, আমি অন্য কেন্দ্রে দায়িত্বে আছি। আমাদের চিফ রিটার্নিং কর্মকর্তা বলতে পারবেন। তার সাথে যোগাযোগ করুন।

এ বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন বলেন, আমি এ বিষয়ে পরে কথা বলব। আমরা অন্য একটা ঝামেলায় আছি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com