1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু

ভারতে ট্রলারসহ ১৩ বাংলাদেশি গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ১:৩৯ পিএম

ভারতের জলসীমায় অনুপ্রবেশ করায় ১৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। একইসঙ্গে সেই বাংলাদেশিদের ট্রলার জব্দ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে এই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, তাদের ভারতীয় কোস্টগার্ডের জাহাজে তুলে আনা হয়। এই বাংলাদেশিদের জেরা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের সময় বাংলাদেশিরা দাবি করে, তারা পেশায় মৎস্যজীবী। গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

বাংলাদেশিদের সেই ট্রলারটি ভারতীয় অংশের সুন্দরবনের ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। জব্দ হওয়া ট্রলারটির নাম ‘মায়ের দোয়া’।

গ্রেফতার বাংলাদেশিদের মধ্যে অনেকের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার পূর্বচন্ডীপুরে। এছাড়া কয়েকজনের বাড়ি ফিরোজপুর ও জিয়ানগরে। বৃহস্পতিবার তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। এর আগে বাংলাদেশে সরকারে পালা বদলের সময় জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় ট্রলার আটক করা হয়। তখন দীর্ঘদিন ধরে ভারতীয় মৎস্যজীবীদের আটকে রাখা হয়। সূত্র: বাংলা ট্রিবিউন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com