1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন ডেঙ্গু সমস্যা সমাধানে আগামী তিন মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে : প্রধানমন্ত্রী গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরব আমিরাতের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ৯:০১ এএম

পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশসহ মোট নয়টি দেশ এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। দেশটির অভিবাসন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই দেশগুলোর নাগরিকরাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি আমিরাত সরকার।

বর্তমানে এই তালিকার কিছু দেশের নাগরিকরা আমিরাতের পর্যটন ও কর্মক্ষেত্রের ভিসার জন্য আবেদন করতে পারলেও, ২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে সেই সুযোগ বন্ধ হয়ে যাবে। পরবর্তী কোনো নির্দেশনা না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com