1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

রোহিঙ্গারা মিয়ানমার থেকে আনছে ইয়াবা: আটক ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ২:১১ পিএম

বান্দরাবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আনা ৮০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের পশ্চিমকূল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

আটক মোহাম্মদ আলম (৩০) উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের মো. নুরুল হকের ছেলে।
লে. কর্নেল খায়রুল আলম বলেন, বৃহস্পতিবার ভোরে নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়।

এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।

এতে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
“ পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পাচারকারিদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। পরে ব্যাগটি খুলে পাওয়া যায় ৮০ হাজার ইয়াবা। “

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়েছে বলে জানান, বিজিবির এ কর্মকর্তা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com