1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

টেকনাফে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৩ অপহরণকারী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৯/২০২৫ ৫:১০ পিএম

কক্সবাজারের টেকনাফে অপহরণকারীর গোপন আস্তানা কচ্ছপিয়া বন্দিশালা থেকে নারীসহ অপহৃত তিন জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় ৩ জন অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে এক নারীসহ ৩ জন অপহৃতকে উদ্ধার করা হয়। ওই সময় অপহরণকারীদের তিন জনকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অপহরণকারীদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মানব পাচার ও অপহরণ রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা জানান, ভুক্তভোগীদের আটকে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিল। পরবর্তীতে তাদের সাগর পথে মালয়েশিয়া পাচার করার পরিকল্পনাও করেছিল।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com