1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২২ হাজার ইয়াবা, মরিচ্যা চেকপোস্টে যুবক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ৫:৩১ এএম

টেকনাফের হ্নীলা এলাকায় মোটরসাইকেলের এয়ার ফিল্টারে লুকানো অবস্থায় ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।

 

সোমবার (৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালায় ৩০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

 

৩০ বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশনায় সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে দায়িত্বরত টহল দল একটি সন্দেহজনক মোটরসাইকেল থামায়। এ সময় চালক টেকনাফের হ্নীলা পূর্ব ফুলের ডেইল এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে নেওয়াজ উদ্দিন মোরশেদ (২০) কে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি ইয়াবা বহনের কথা স্বীকার করেন।

 

পরবর্তীতে মোটরসাইকেলটি তল্লাশি করে এয়ার ফিল্টারের ভেতরে বিশেষভাবে লুকানো ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “ইয়াবাসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করে স্থানীয় থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com