1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

টেকনাফে ১৭১ জন রোহিঙ্গার অবৈধ চলাচল রোধ, ক্যাম্পে ফেরত পাঠালো বিজিবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ৪:৫৮ এএম

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে চলাচলরত ১৭১ জন রোহিঙ্গা (FDMN) সদস্যকে আটক করে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

মঙ্গলবার (০৭ অক্টোবর ) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দমদমিয়া চেকপোস্ট এবং নাইট্যংপাড়া এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহিন্দ্র ও ২৫টি অটোরিকশা তল্লাশি করে মোট ১৭১ জন রোহিঙ্গাকে (পুরুষ ৮৮, নারী ৫০ ও শিশু ৩৩) আটক করা হয়।

 

বিজিবি সূত্র জানায়, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্পের এসব রোহিঙ্গা সদস্য নির্ধারিত সীমারেখা অতিক্রম করে টেকনাফ সদরসহ আশপাশের এলাকায় অবাধে চলাফেরা করছিল। অনেকেই যানবাহন চালক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, জেলে ও কাঁচামালের ব্যবসার আড়ালে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।

 

অভিযান চলাকালে বিজিবি সদস্যরা প্রতিটি যানবাহন তল্লাশি, রোহিঙ্গাদের পরিচয় যাচাই এবং মুচলেকা গ্রহণ শেষে তাদের নিজ নিজ ক্যাম্পের প্রতিনিধির কাছে হস্তান্তর করে।

 

বিজিবির এই তৎপরতায় এলাকায় সামাজিক ও নিরাপত্তা ঝুঁকি অনেকটা কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com