কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড বাহারছড়ায় শীর্ষ মানব পাচারকারী চক্রের মূল হোতা আব্দুল আলীকে আটক করেছে। রবিবার (১২ অক্টোবর ২০২৫) বিকাল ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও স্টেশন টেকনাফের যৌথ অভিযানে জুম্মাপাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আব্দুল আলী (৫০) দীর্ঘদিন যাবত একটি মানব পাচার চক্র পরিচালনা করে আসছিল। তার নেতৃত্বে চক্রটি রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিকদের অপহরণ করে, পরবর্তীতে অর্থের বিনিময়ে মালয়েশিয়া সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাচার করত।
আটককৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, আব্দুল আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।