1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

টেকনাফে বিজিবির দুঃসাহসিক অভিযান: ১৯,২০০ পিস ইয়াবা, ১০ লক্ষাধিক টাকা ও অস্ত্র উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/১০/২০২৫ ১০:১০ এএম

দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে। দীর্ঘদিনের নিবিড় গোয়েন্দা নজরদারির পর ১৬ অক্টোবর রাতে টেকনাফের সাবরাং মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ১৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ লক্ষাধিক টাকা নগদ অর্থ, দেশীয় অস্ত্র এবং মাদক চোরাচালানে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।

অভিযানে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র নেতৃত্বে অর্ধশতাধিক সদস্যের একটি বিশেষ আভিযানিক দল অংশ নেয়। প্রায় আট ঘণ্টাব্যাপী তল্লাশির পর বিজিবি সদস্যরা মাদক কারবারি মো. জুবাইর (৪০)-এর বাড়ির গোপন কুঠুরি থেকে ইয়াবার বিশাল চালান উদ্ধার করে।

অভিযান চলাকালে দেওয়াল টপকে পালানোর সময় আইয়ুব আলী (৩৭) নামে এক কারবারিকে আটক করা হয়। এছাড়া বাড়ির ভেতরে থাকা জুবাইরের স্ত্রী ফাইজা আক্তার (১৯)কেও গ্রেফতার করা হয়। মূল হোতা মো. জুবাইর পলাতক রয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলী থানায় আগেও একটি মাদক মামলা রয়েছে।

তল্লাশিতে উদ্ধারকৃত জিনিসপত্রের মধ্যে রয়েছে—
ইয়াবা ট্যাবলেট ১৯,২০০ পিস, ইয়াবা পাউডার ১৩০ গ্রাম, নগদ অর্থ ১০,৩০,০০০ টাকা, ল্যাপটপ ০১টি, চাপাতি ০৭টি, চাকু ০৪টি, ওয়াকিটকি সেট ০২টি, সিসি ক্যামেরা ০৪টি, মাইক্রোফোন ০১টি, মোবাইল ফোন ০৫টি (২টি অ্যান্ড্রয়েড, ৩টি বাটন ফোন), পিতলের পাল্লা ০১টি, ল্যান্ড ফোন ০১টি, মোটরসাইকেলের তেলের ট্যাংক ০২টি এবং ইয়াবা প্যাকেজিং মেশিন।

বিজিবি জানায়, জব্দকৃত ব্যাংক লেনদেনের নথিপত্র থেকে ধারণা করা হচ্ছে—চক্রটি দীর্ঘদিন ধরে সংগঠিতভাবে মাদক পাচার কার্যক্রম পরিচালনা করে আসছিল।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,
“আপনাদের ভবিষ্যৎ আমাদের কাছে আমানত। যত শক্তিশালী চক্রই হোক না কেন, দেশের মাটি থেকে মাদক চোরাচালানের কালো ছায়া সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য বিজিবির সকল সদস্য সদা প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ। আমাদের এই নিরলস পরিশ্রম মাদকমুক্ত টেকনাফ গড়ার প্রত্যয়কে আরও মজবুত করবে।”

বিজিবি সূত্রে আরও জানা গেছে, আটককৃত ফাইজা আক্তার ও আইয়ুব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com