1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ৮:২৩ পিএম

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে সশস্ত্র গ্রুপের সঙ্গে বিজিবি গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বিদেশি রাইফেল, বিপুল পরিমাণ গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল বুধবার দুপুরে নাফ নদীর শূন্য লাইনের কাছে মিয়ানমার থেকে জেলের বেশে নৌকাযোগে কয়েকজন অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় বিজিবির দল তাৎক্ষণিকভাবে নদী এলাকার বেড়িবাঁধে অবস্থান নেয় এবং অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের ওপর গুলি বর্ষণ করে। পরে সশস্ত্র গ্রুপটি নৌকা রেখে নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়।

এরপর বিজিবি তাদের নৌকাটি আটক করে তাদের ১টি রাইফেল, ৩টি খালি ম্যাগাজিন, ৩টি খালি ফাইবার ম্যাগাজিন, ৫১৫ রাউন্ডগুলি, ১২ লাখ টাকা মূল্যের ৪ হাজার ইয়াবাসহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় সীমান্তে বিজিবির জনবল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে বসবাসরত জনসাধারণ এবং জেলেদের জান-মালের নিরাপত্তায় বিজিবি প্রস্তুত রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com