1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে বাংলা মদসহ চার পাচারকারী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/১০/২০২৫ ৩:১৯ পিএম

সীমান্তের নিরাপত্তা ও মাদক চোরাচালান দমন অভিযানে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলা মদসহ চারজন পাচারকারীকে গ্রেফতার করেছে।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ সদরের মেরিন ড্রাইভ এলাকা দিয়ে শাপলাপুর হতে টেকনাফ শিশুপার্ক এলাকার দিকে একটি অটোরিকশাযোগে যাত্রীর বেশে মাদক কারবারীরা বিপুল পরিমাণ বাংলা মদ পরিবহন করবে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক দ্রুত একাধিক টহলদল মোতায়েন করে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেন।

পরিকল্পনা অনুযায়ী গত ১৪ অক্টোবর রাত ৭টা ৪৫ মিনিটে (১৯৪৫ ঘটিকায়) লম্বরীঘাট এলাকায় যানবাহন তল্লাশির সময় একটি অটোরিকশায় থাকা তিন যাত্রীর মধ্যে দুইজন দৌড়ে পালিয়ে যায়। পরে টহলদল অটোরিকশাটি তল্লাশি করে সামনের ও পিছনের সিটের নিচ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪ লিটার বাংলা মদ উদ্ধার করে এবং দুইজনকে আটক করে।

ধৃত আসামিরা হলেন—
১। নুরুল আমিন, পিতা- আব্দুল মজিদ; ঠিকানা: মংখালি চাকমা পাড়া (ওয়ার্ড ৯), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
২। শফিকুল, পিতা- নুর আহম্মদ; ঠিকানা: হ্নীলা (ওয়ার্ড ০১), পোস্ট-টেকনাফ, জেলা-কক্সবাজার।

অজ্ঞাত আসামি: ২/৩ জন।
জব্দকৃত আলামত: বাংলা মদ ২৪ লিটার।

একইদিন রাত ১০টা ২০ মিনিটে (২২২০ ঘটিকায়) ধৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফ থানাধীন মেরিন ড্রাইভ রোড সংলগ্ন শাপলাপুর থেকে সাবরাংগামী একটি অটোরিকশায় অভিযান পরিচালনা করে বিজিবি। তুলাতুলি ঘাটের অস্থায়ী চেকপোস্টের কাছে পৌঁছালে টহলদল অটোরিকশাটিকে থামানোর সংকেত দেয়। তবে যাত্রীর আড়ালে থাকা কয়েকজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করে বিজিবি সদস্যরা।

তল্লাশিতে অটোরিকশার পিছনের সিটের নিচ থেকে বিশেষভাবে লুকানো ৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।

ধৃত আসামিরা হলেন—
১। আক্তার হোসেন, পিতা- মোঃ কালু; ঠিকানা: সাবরাং মন্ডলপাড়া, ওয়ার্ড ০৪, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
২। মোঃ সোহেল, পিতা- আবুল হোসেন; ঠিকানা: করাচিপাড়া, ওয়ার্ড ০২, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

অজ্ঞাত আসামি: ২/৩ জন।
জব্দকৃত আলামত: বাংলা মদ ৪ লিটার।

মাদক পাচার চক্রের ধৃত সকল আসামিকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com