1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী

পুলিশের বিশেষ অভিযানে চকরিয়ায় খুনসহ ওয়ারেন্টভুক্ত মামলার চার পলাতক আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/১০/২০২৫ ৪:৪১ পিএম

কক্সজারের চকরিয়া  থানা পুলিশের বিশেষ অভিযানে  মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে। থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নির্দেশে শনিবার দিবাগত রাতে থানা পুলিশের একাধিক টিম  উপজেলার বিভিন্ন  এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

‎পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার আগে সাহারবিল ইউনিয়নের রাবার ড্যাম এলাকায় অভিযান চালিয়ে

হত্যা মামলার এজাহারনামীয় আসামি তৌহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক রাতে একটি  বাড়ি থেকে একনলা বন্দুক, ৮ টি তাজা কার্তুজ উদ্ধার  করা  হয়। তৌহিদুল ইসলাম ওই ইউনিয়নের উমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে।

অপরদিকে এদিন রাতে উপজেলার বিভিন্ন  এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামিরা হলেন চকরিয়া উপজেলার

ফাসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান ১ নম্বর ওয়ার্ড এলাকার নজরুল ইসলামের ছেলে আরাফাতুল ইসলাম, সাহারবিল ইউনিয়নের আবদুল করিমের ছেলে আলী আহমদ ও বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী এলাকার বজল আহমদের ছেলে রমজান আলী।

 

‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  তৌহিদুল আনোয়ার  বলেন, গ্রেফতারকৃত  তৌহিদুল ইসলাম শাহারবিল ইউনিয়নের চিংড়িজোনের  শেকাব উদ্দিন হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। অস্ত্র উদ্ধারের ঘটনার সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

‎এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত মামলায় গ্রেফতার ৩ আসামী রোববার দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে পাঠানো হয়েছে ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com