1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল

কক্সবাজারে বধির-বাক প্রতিবন্ধীদের ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/১০/২০২৫ ৯:২৭ এএম

কক্সবাজার জেলার বধির, বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা আত্মকর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিতসহ সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত কক্সবাজার পৌরসভার সামনে বাকপ্রতিবন্ধী মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্থানের ২৫-৩০ জন বধির ও শ্রবণ প্রতিবন্ধী অংশগ্রহণ করেন।

৭ দফা দাবির মূল বিষয়গুলো হলো:
১. সংগঠনের জন্য একটি নিজস্ব কার্যালয় স্থাপনে সরকারি ভূমি বরাদ্দ।
২. দরিদ্র ও ভবঘুরে বধির সদস্যদের পুনর্বাসন, আর্থিক সহায়তা ও আবাসন সুবিধা প্রদান।
৩. সকল বধিরদের জন্য সামাজিক নিরাপত্তা, আইনগত সহায়তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত।
৪. ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয়ের আওতায় সামগ্রী বিতরণ, ভিজিএফ কার্ড ও জিআর চাল বরাদ্দ।
৫. বধিরদের যাতায়াতে গণপরিবহনে হাফ ভাড়া সুবিধা।
৬. ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিলভুক্ত ব্যাংক থেকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান।
৭. জাতীয় বধির ঐক্য পরিষদের আসন্ন ঢাকার মহাসমাবেশে অংশগ্রহণে সার্বিক নিরাপত্তা ও প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপিতে সমর্থন।

অংশগ্রহণকারীরা বলেন, সরকার ও প্রশাসনের কার্যকর উদ্যোগ ছাড়া তাদের জীবনমান উন্নয়ন সম্ভব নয়। তাই দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com