1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার উখিয়ায় ব্যারিস্টার রফিক একাডেমির দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে আবারো সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর উখিয়ায় ক্যাম্পে আশ্রয় নিল ৫ রোহিঙ্গা টেকনাফে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দুই বাংলাদেশিকে নির্যাতন মিয়ানমারে, মুক্তিপণ আদায় রোহিঙ্গা ক্যাম্পে জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জামায়াত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ হাসনাত- সারজিস গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

চকরিয়ায় হাতির আক্রমণে দুই মাহুত আহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/১০/২০২৫ ২:৫৮ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে পার্কের হাতির বেষ্টনী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মাহুত হলেন—অরুণ মনি চাকমা (৪৫) ও জসিম উদ্দিন (৪০)। তাঁদের মধ্যে অরুণের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, ‘প্রতিদিনের মতো সকালে দুই মাহুত হাতির বেষ্টনীতে খাবার দিতে যান। হঠাৎ একটি হাতি তাঁদের দিকে তেড়ে এসে আক্রমণ করে। পার্কের অন্যান্য কর্মচারীরা দ্রুত এগিয়ে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেন।’
তিনি আরও বলেন, প্রাণীর আচরণ অনেক সময় অননুমেয় হয়ে ওঠে। কেন হাতিটি এমন আচরণ করল, তা খতিয়ে দেখতে পার্কের ভেটেরিনারি চিকিৎসকের তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

পার্ক কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হাতিটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com