1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২২/১০/২০২৫ ৯:২৯ এএম

কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণিল র‌্যালী বের করা হয়। র‌্যালীতে রং-বেরঙের ব্যানার, ফেস্টুন ও টি-শার্ট নিয়ে স্বতঃস্ফূর্ত অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসনের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ কক্সবাজারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

তিনি বলেন, “কক্সবাজারে ঐতিহ্যগতভাবে রাস্তার উপর হাট বাজার বসানো হয়। বিশেষ করে গরুর বাজারগুলো দুর্ঘটনার অন্যতম কারণ। তাই আগামী অর্থ বছর থেকে রাস্তার উপর থেকে সব বাজার সরানো হবে। এতে কমে আসবে দুর্ঘটনা।”

তিনি আরও বলেন, “চালকদের অদক্ষতা ও অসচেতনতার কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। তাই সড়ক দুর্ঘটনা রোধে আগে নিজেদের সচেতন হতে হবে। মানতে হবে ট্রাফিক আইন। জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ ও প্রচারণা প্রয়োজন। এছাড়া সন্তানদের বাইক কিনে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হতে হবে। সামনে রেলপথ চালু হলে কক্সবাজারে মানুষের ঢল নামবে। এক্ষেত্রে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই মানুষের জীবন-জীবিকার বিষয়টি মাথায় রেখে আস্তে আস্তে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ”

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিত দাশ, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাদিয়া আফরোজ।

এতে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ কক্সবাজারের সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী। এসময় মোটরযান পরিদর্শক মো. মামুনুর রশীদ ও সহকারী মোটরযান পরিদর্শক মোহাম্মদ ইউছুফসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com