1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা আত্মগোপনে গিয়ে সাজালেন অপহরণের নাটক কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

টেকনাফে পৃথক অভিযানে ২৯ জন জিম্মি উদ্ধার, অস্ত্রসহ ৩ পাচারকারী আটক

✍️ সাঈদ মুহাম্মদ আনোয়ার

প্রকাশিত: ২২/১০/২০২৫ ১০:০১ এএম

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন একই দিনে দুটি যুগান্তকারী অভিযান চালিয়ে ২৯ জন নিরীহ ভুক্তভোগীকে উদ্ধার করেছে এবং ৩ জন মানব পাচারকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে। ভোরে পাহাড়ের দুর্গম এলাকায় সশস্ত্র পাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করে জিম্মি উদ্ধার করা হয়। এরপর মধ্যরাতে মেরিন ড্রাইভ সৈকতে ঝটিকা অভিযানে ভুক্তভোগীদের গভীর সাগর থেকে নিরাপদে উদ্ধার করা হয়।

আটককৃত মানব পাচারকারীরা হলো মোঃ সলিম (৩৫), পিতা-মৃত মোজাহার মিয়া; মোঃ নুরুল আবছার (১৯), পিতা-মজিবুর রহমান, সাং-মহেশখালিয়া পাড়া, ০৫ নং ওয়ার্ড, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার; এবং মনসুর আলম (২২), পিতা-করিমুল্লাহ, সাং-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক–এ, এফসিএন নম্বর-১৪৬৭৯১। পলাতক ৫ জনের মধ্যে রয়েছেন মোঃ মাহমুদুল হক (৩১), সৈয়দুল ইসলাম (৩৭), আজিজুল হক (৩০) এবং অজ্ঞাত ৬/৭ জন।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে একটি চাকু, একটি মোটরসাইকেল এবং একটি ইঞ্জিন চালিত সাম্পান নৌকা। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “আজকের অভিযান মানব পাচারকারী চক্রের জন্য চরম দুঃসংবাদ। পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত বিজিবি দৃঢ় নজরদারি অব্যাহত রাখবে। মানবতা বিরোধী এমন জঘন্য অপরাধ আমরা কোনোভাবেই বরদাশত করব না।”

উদ্ধারকৃত ২৯ জন ভুক্তভোগী প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আটককৃত ৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com