1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল

কক্সবাজারে পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ৪:১৮ পিএম

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল অনুমান ০৬টা ১৫ মিনিটে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সদর থানাধীন পৌরসভাস্থ তারাবুনিয়ারছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ (একশত) লিটার চোলাইমদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম বেলাল উদ্দিন (২১), পিতা— দানু মিয়া, মাতা— গোলতাজ বেগম, সাং— পূর্ব ধেছুয়া পালং, ০৪নং ওয়ার্ড, খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ, থানা— রামু, জেলা— কক্সবাজার।

ঘটনার বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত চোলাইমদ ও সিএনজি জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা নং-৬২/৬০৭, তারিখ— ২৩ অক্টোবর ২০২৫, ধারা— ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com