1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চকরিয়ায় অন্তঃসত্ত্বা পুত্রবধূকে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব পেতে পারে বিটিভি নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, আহত ৪ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত সিএনজির ইঞ্জিন বক্সে ২৩ হাজার ইয়াবা, চালক আটক যাবজ্জীবনের সাজা মাথায় নিয়ে আত্মগোপন, অবশেষে ধরা আদালতে সোহেল রানার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা, স্ত্রীকে নির্দোষ দাবি কথা কাটাকাটি থেকে সংঘর্ষ : পাহাড়তলীতে যুবক নিহত, আহত ২ উখিয়া উপজেলা বিএনপির ৮ ইউনিয়নের কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১০/২০২৫ ৬:৩৯ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার বিরামপুর এলাকায় এই ঘটনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই পূর্ব পাড়ার ব্যবসায়ী সাচ্চু মিয়ার সঙ্গে বিরোধ চলছিল পশ্চিম পাড়ার সাবেক চেয়ারম্যান হারুন-অর-রশিদের মধ্যে। সকালে এরই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।

এসময় সংঘর্ষে প্রাণ হারান নাছির মিয়া নামের একজন। আহত হয় উভয় পক্ষের অন্তত ৩০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com