কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান চালিয়ে ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার, ২৯ অক্টোবর ভোর ৫টায়, কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা টেকনাফ থানাধীন জালিয়াপাড়া খানকার ডেইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে একজন সন্দেহভাজন ব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা প্লাস্টিকের ব্যাগটি জঙ্গলে ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে জঙ্গল থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগের মধ্যে পাওয়া যায় ৫০ হাজার পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন।