1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

টেকনাফে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, অপহরণ চক্রের এক সদস্য গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ১০:৪১ এএম

কক্সবাজারের টেকনাফে অপহরণ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

রোববার (২৮ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৫ এর একটি দল টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের খুরের মুখ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিম্মি থাকা মো. আলমগীর (৩১) নামের এক ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

র‌্যাব জানায়, গত ২৫ অক্টোবর রাতে কক্সবাজার পৌরসভার পিটি স্কুল এলাকা থেকে ব্যবসায়ী আলমগীর নিখোঁজ হন। পরে অপহরণের বিষয়টি নিশ্চিত হয়ে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। তিন দিনের তদন্ত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে ২৮ অক্টোবর দুপুরে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে অপহরণ চক্রের এক সদস্য মো. রবিউল হাসান (১৯) কে হাতেনাতে আটক করতে সক্ষম হয় র‌্যাব। তিনি টেকনাফ সদর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে চক্রের মূল হোতারা পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, অপহরণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে আটক রবিউল হাসানসহ জড়িত অন্যান্যদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করেছেন।

র‌্যাব-১৫ এর একজন কর্মকর্তা বলেন, “অপহরণ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com