1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী

ফাহাম-আবিদ-নয়নসহ অনেক নেতা ও অ্যাক্টিভিস্টের ফেসবুক আইডিতে সাইবার হামলা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ২:১৯ পিএম

জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদলসহ কয়েকজন অ্যাক্টিভিস্টের ফেসবুক আইডিতে সাইবার হামলার ঘটনা ঘটেছে। যার মধ্যে রয়েছে লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম, ঢাকা মহানগর যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা আবিদুল ইসলাম, তানভীর আল হাদী মায়েদ, চেমন ফারিয়া ইসলাম মেঘলা ও আবু জার গিফারী ইফাতের ফেসবুক আইডি।

শুক্রবার (৩১ অক্টোবর) দিনের বেলায় তাদের ফেসবুক আইডি উধাও হতে দেখা গেছে।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত বেশ কয়েকজনের আইডিতেও সাইবার হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে মধ্যে কেউ কেউ কিছুক্ষণের মধ্যে ফেসবুক আইডি সক্রিয় করতে পেরেছেন।

এদিকে, ‘রেড জুলাই-সাইবার ফোর্স’ নামক একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে, তারা সাইবার হামলা চালিয়ে এসব আইডি বা ফেসবুক পেজ নিষ্ক্রিয় করেছে। আরও অনেকের আইডিতে হামলার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com