1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযান: নির্দোষ ব্যক্তিকে আসামী করার অভিযোগ

✍️ বার্তা বাজার •

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ৭:১১ এএম

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও র‍্যাব এর যৌথ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার সাথে একেবারেই সম্পৃক্ত নয় এমন এক ব্যক্তিকে আসামী করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন খুদ ওই মামলার প্রধান আসামীর স্ত্রী ও ভূক্তভোগীর পরিবার।

গত শনিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বড় হাবির পাড়া গ্রামের শাকেরের বসত বাড়ি হতে মাদকসহ তাদের আটক করা হয়েছে। এই ঘটনায় আটক দুইজন সহ আরো তিনজন কে পলাতক উল্লেখ করে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় বিজিবি।

ধৃতরা হলো- টেকনাফ সদরের বড় হাবির পাড়া এলাকার (বাড়ির মালিক) আব্দুল মোনাফের ছেলে শাকের (৪০) ও নাজির পাড়ার গুরা মিয়ার ছেলে মোঃ জাকির (৩৫)।

২ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান জানায়, মিয়ানমার হতে পাচার হয়ে আসা ইয়াবার একটি চালান বড় হাবির পাড়া মোঃ শাকের এর বসত বাড়িতে মজুদ রাখা হয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তি যৌথ অভিযান চালায় বিজিবি ও র‍্যাব। ব্যাপক তল্লাশীর এক পর্যায়ে বসত ভিটার এক কোনায় একটি টয়লেটের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে দুইজনকে আটক করা হয়।

বিজিবি অধিনায়ক ও মামলার এজাহার সূত্রে জানাযায়, ঘটনাস্থল থেকে পলাতক তিন আসামী হলেন- টেকনাফ সদরের নাজির পাড়া এলাকার গুরা মিয়ার ছেলে মোঃ ঈমান হোসেন (২৫), বড় হাবির পাড়ার মৃত অলি আহাম্মদের ছেলে মোঃ ইসমাইল (৩৮) ও উত্তর নাজির পাড়ার নুর হোসেনের ছেলে মোঃ জাকের হোসেন (৩৫)।

এদিকে, এই ঘটনায় তিনজন পলাতক আসামীদের মধ্যে মামলার ৪নং আসামী মোহাম্মদ ইসমাইলকে নির্দোষ দাবী করেছেন মামলার প্রধান আসামী শাকেরের স্ত্রী লায়লা। লায়লার দাবী উদ্ধারকৃত মাদকে মালিক আমার স্বামী শাকের। আমার জ্ঞাতসারে ইসমাঈলের সাথে শাকেরের কখনো উঠাবসা হয়নি। আমাদের বাড়িতে ব্যবসায়িক কারনে অনেকেই শাকেরের সাথে আসা যাওয়া করেন। কিন্তু ইসমাইলকে বাড়িতেও কখনো আসতে দেখি নাই, তার চেহারাও চিনিনা।

ইসমাইলের পরিবারের দাবী, সে টেকনাফ সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি। ঘটনার দিন বিকেলে ইসমাইল বাড়িতে ঘুম ছিলো। মাদকসহ গ্রেফতারকৃত শাকের নামক ব্যক্তি সাথে ইসমাইলের কোন যোগাযোগ বা সম্পর্ক নেই। আমাদের ধারণা, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হতে পারে। এই ঘটনায় ইসমাইলের সংশ্লিষ্টতা আছে কিনা অধিকতর তদন্ত করা প্র‍য়োজন। যদি সংশ্লিষ্টতা পেলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। সংশ্লিষ্টতা না পেলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবী জানাচ্ছি।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নুর জানান, কারো বিরুদ্ধে মামলা হওয়া মানে অপরাধী হয়েগেলো ব্যাপারটা এমন না। এই মামলার অধিকতর তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবেনা তাকে মামলার চূড়ান্ত প্রতিবেদন থেকে অব্যাহতি দেওয়া হবে।

তথ্য সূত্র : বার্তা বাজার

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com