1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী; ১৫ দিনের মধ্যে অগ্রগতির নির্দেশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট, তফসিল চলতি মাসেই টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করলেন এমপি শাহজাহান চৌধুরী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

টেকনাফে অস্ত্রের মুখে যুবক অপহরণ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/১১/২০২৫ ১২:৫১ পিএম

কক্সবাজারের টেকনাফে বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে বাবু সূর্য মনি চাকমা (২০) নামে এক যুবক অপহরণ করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বাবু সূর্য মনি চাকমা উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাতুরী খোলা চাকমাপাড়ার মংছাথাইং চাকমার ছেলে।

অপহৃত যুবকের পিতা মংছাথাইং চাকমা জানান, গভীর রাতে অস্ত্রধারী ডাকাতরা দরজা ভেঙে ঢুকে বাড়িতে লুটপাট চালায়। এরপর অস্ত্রের মুখে তার ছেলে সূর্য মনি চাকমাকে ধরে নিয়ে যায়। বিষয়টি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

তিনি সূর্য মনি চাকমাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।

আজ (মঙ্গলবার) বিকাল ৪টা পর্যন্ত অপহরণকারীরা মুক্তিপণের জন্য ফোন করেনি। বাবু সূর্য মনি চাকমা পেশায় দিনমজুর।

স্থানীয় ইউপি সদস্য আবুল হাশেম বলেন, পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানতে পেরেছি। তারা বিষয়টি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, অভিযোগ পাওয়ার পর অপহৃতকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com