1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনা : প্রধানমন্ত্রী উখিয়ায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম গ্রেফতার টেকনাফে অস্ত্র-গুলিসহ রফিক বাহিনীর সক্রিয় সদস্য গ্রেফতার টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ৪ রামু-মরিচ্যা সড়কে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল ৭ দিনের রিমান্ডে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ

সেন্টমার্টিনের দক্ষিণে ১৩ জেলে অপহৃত, দায় স্বীকার আরাকান আর্মির

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/১১/২০২৫ ১২:২৭ পিএম

সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুইটি ট্রলারসহ ১৩ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার (১২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।

তিনি জানান, ঘাটের দুটি ট্রলার সাগরে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়। একটি ট্রলারের মালিক শনাক্ত হলেও অপরটির মালিকের পরিচয় পাওয়া যায়নি।

গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, গত ২৮ অক্টোবর থেকে আরাকান আর্মি সমুদ্র টহল জোরদার করে। তারা দাবি করেছে, এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৮৮ বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছিল; কিন্তু আইন অমান্য করে ফের অনুপ্রবেশ করায় নতুন করে ট্রলার আটক করা হচ্ছে।

ট্রলার মালিক মো. সৈয়দ আলম বলেন, “আরাকান আর্মির কারণে নাফনদী ও সাগরে মাছ ধরা কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন জেলে ও ট্রলার ধরে নিয়ে যাচ্ছে।”

এ বিষয়ে টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, “ট্রলার মালিকদের কাছ থেকে বিষয়টি জেনেছি। আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।”

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১১ মাসে আরাকান আর্মি ৩৫০ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে, যাদের মধ্যে প্রায় ২০০ জনকে ফেরত আনা হয়েছে, তবে এখনো ১৫০ জন তাদের হাতে আটক রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com