1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

ধোয়া পালং নয়া পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

✍️ এন. এ সাগর •

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ৫:২৬ পিএম

রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধোয়া পালং নয়া পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবদুল হক কোম্পানি।

 

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজার কুল আজিজুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা আবদুল খালেক কাউছার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী আবদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নজির আহমেদ (সওদাগর), ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান শাহ, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ এলাকার মুরুব্বী ও শত শত মুসল্লিগণ।

 

দীর্ঘ বছরের পুরাতন এই জামে মসজিদের নতুন ভবন নির্মাণে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন মসজিদ পরিচালনা কমিটি। একই সঙ্গে যারা ইতোমধ্যে আর্থিক ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তারা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com